শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

আবরার ফাহাদের কবর জিয়ারত ডাকসু নেতাদের

খবরটিভি ডেস্কঃ

প্রকাশিত: শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

ভারতীয় আধিপত্যবাদ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা

বৃহস্পতিবার (০২ অক্টোবর) কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরারের সমাধিতে কবর জিয়ারত অনুষ্ঠিত হয়এ সময় আবরার ফাহাদসহ জুলাইয়ের সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়কবর জিয়ারত শেষে নেতারা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন

এ সময় উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান ও কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীনএ ছাড়া শহীদ আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহও উপস্থিত ছিলেন

ভিপি সাদিক কায়েম বলেন, শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীকআমাদের প্রেরণার বাতিঘরখুনি হাসিনার শাসনে আমাদের ভারতের অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক দাসত্বের মুখোমুখি হতে হয়েছিলশহীদ আবরার ফাহাদ শোষণ, আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেনতার দেখানো পথের ওপর ভিত্তি করে জুলাইয়ে বিপ্লব হয়েছেশহীদ আবরার যে চেতনা-আকাঙ্ক্ষা লালন করত, জুলাইয়ে প্রত্যেক শহীদ ও গাজী একই আকাঙ্ক্ষা লালন করত

 

ভিপি সাদিক কায়েম আরও বলেন, শহীদ আবরার ফাহাদের এই আত্মত্যাগ এবং জাতীয় জীবনে বিপ্লবী মোড় পরিবর্তনের ঘটনাকে স্মরণ করে রাখতে ৭ অক্টোবরকে জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস ঘোষণা করা এবং রাষ্ট্রীয় উদ্যোগে দিবসটি পালনের দাবি জানাই


Share with friend