শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে

খবরটিভি ডেস্কঃ

প্রকাশিত: শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে চায়ের আড্ডায় ডাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেন, ‘ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষার বিজয় হয়েছেবিজয় হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশারপ্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা বাধ্য করব

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে চায়ের আড্ডায় এসব কথা বলেন

এদিন শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসেন

আবু সাদিক কায়েম বলেন, ‘ইবিতে অনেক রক্তের ইতিহাস আছেফ্যাসিস্টদের টার্গেটের অন্যতম একটি ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ওয়ালিউল্লাহ-মুকাদ্দাসকে গুম করেছে হাসিনার পেটুয়া বাহিনীমজলুম মা-বাবা এখনও তাদের খোঁজে রয়েছে

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে ইবির শিক্ষার্থীরাও অগ্রণী ভূমিকা পালন করেছেনআবু সাঈদ-মুগ্ধের উত্তরসূরীরা এখনও প্রস্তুত রয়েছেআমাদের বিপ্লব পূর্ণাঙ্গ না হওয়া অব্দি আমরা থামব নাআমরা সকলে যেন সর্বদা ঐক্যবদ্ধ থাকতে পারিপুরো জাতি আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি তাদের দিকে তাকিয়ে আছে

Share with friend