বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

শাহরুখের জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে অনুপম খের যা বললেন

বিনোদন ডেস্কঃ

প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

নিজ দেশ থেকে বলিউড বাদশা শাহরুখের অভিনয়কে জাতীয় স্বীকৃতি দিতে দেরি হলেও তার উদযাপনে মোটেই কমতি নেই অনুরাগীদেরকিং খানের দীর্ঘদিনের সহকর্মী বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের চোখে এই বিষয়টি এক দীর্ঘ প্রতীক্ষার পর স্বীকৃতির মুহূর্ত

বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের সম্প্রতি জানিয়েছিলেন, তিনি খুবই খুশি যে শাহরুখ খান অবশেষে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেনএই স্বীকৃতি তিনি পেলেন ২০২৩ সালের জওয়ানসিনেমার জন্য

অনুপম খের সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘শাহরুখ অনেক সিনেমায় অসাধারণ অভিনয় করেছেন, কিন্তু অনেক সময় তা স্বীকৃতি পায়নিযেমন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে বা স্বদেশস্বদেশর জন্য তিনি অবশ্যই জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেনতাই প্রায় ৪০ বছরের অপেক্ষার পর এই পুরস্কার পাওয়া সত্যিই আনন্দেরস্বদেশর জন্য তিনি অবশ্যই শতভাগ এই পুরস্কারের যোগ্য ছিলেনআবার বলছি, “দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের মতো অনেক অসাধারণ অভিনয়ও স্বীকৃতি পায়নিপ্রতিবার নিশ্চয়ই তিনি হতাশ বোধ করেছেনতাই আমি সত্যিই খুশি যে অবশেষে তাকে পুরস্কার দেওয়া হলো

তিনি আরও বলেন, ‘শাহরুখের এই জয় শুধু তার জন্য নয়, মূলধারার সিনেমার জন্যও জাতীয় পুরস্কারে স্বীকৃতিএটি গুরুত্বপূর্ণ, কারণ এখন আর বিশেষ ধরনের সিনেমা করার ওপর নির্ভর করতে হবে না জাতীয় পুরস্কার পাওয়ার জন্যআমি খুব খুশি দেখেছি করণ জোহর, রানি মুখার্জি ও শাহরুখ খান একসঙ্গে জাতীয় পুরস্কারের আসনেএ বসেছেনএ বছর সত্যিই ছিল একটি তারকাখচিত জাতীয় পুরস্কার অনুষ্ঠানতিনি আরও যোগ করেছেন, ‘এবার তিনি শেষমেশ সেই স্বীকৃতি পেলেন, এবং আমি ব্যক্তিগতভাবে খুবই খুশিএটি শুধু শাহরুখের জন্য নয়, মূলধারার সিনেমার জন্যও বড় একটি সাফল্য

অনুপম খেরের সঙ্গে শাহরুখ কাজ করেছেন অনেক সিনেমায়এর মধ্যে রয়েছে,‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মহব্বতে’, ‘বীর-জারা’, ‘পহেলিসহ আরও অনেক জনপ্রিয় সিনেমা

Share with friend