বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

আল্ট্রাসাউন্ড প্রযুক্তিতে ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত

সাস্থ্য ডেস্কঃ

প্রকাশিত: বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা নিয়ে এসেছে আল্ট্রাসাউন্ড প্রযুক্তিমানবদেহের অভ্যন্তরে রোগ নির্ণয় ও হাড় ভাঙা চিকিৎসায় দীর্ঘকাল ধরে ব্যবহৃত এই উচ্চ-কম্পাঙ্কের শব্দ তরঙ্গ এখন অস্ত্রোপচার ছাড়াই ক্যানসার টিস্যু ধ্বংস করতে সক্ষম 'হিস্টোট্রিপসি' নামে পরিচিত একটি নতুন পদ্ধতি

মিশিগান বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ঝেন জু গত দশকে এই পদ্ধতি আবিষ্কার করেন২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) লিভার টিউমার চিকিৎসার জন্য এই প্রযুক্তি অনুমোদন করেপরের বছর যুক্তরাজ্য ইউরোপে প্রথম অনুমোদন দিয়ে এনএইচএসে এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে

হিস্টোট্রিপসি পদ্ধতিতে শক্তিশালী আল্ট্রাসাউন্ড তরঙ্গ টিউমারের নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত করা হয়, যা ক্ষুদ্র মাইক্রোবাবল তৈরি করে এবং বিস্ফোরিত হয়ে ক্যানসার কোষ ভেঙে দেয়শরীরের ইমিউন সিস্টেম তখন সেই ক্ষতিগ্রস্ত টিস্যু সরিয়ে দেয়গবেষণায় দেখা গেছে, এই চিকিৎসা দ্রুত, ব্যথাহীন এবং বিষাক্ত নয়রোগীরা সাধারণত একই দিনে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন

বিশেষজ্ঞরা বলছেন, আল্ট্রাসাউন্ড শুধু টিউমার ধ্বংস নয়, ইমিউনোথেরাপি ও রেডিওথেরাপির কার্যকারিতা বাড়াতেও সহায়ক হতে পারেতবে দীর্ঘমেয়াদি ফলাফল এবং কিছু নির্দিষ্ট অঙ্গের জন্য এর নিরাপত্তা বিষয়ে আরও গবেষণার প্রয়োজনঅধ্যাপক ঝেন জু আশা প্রকাশ করেছেন যে এই প্রযুক্তি ভবিষ্যতে রোগীদের ক্যানসার চিকিৎসার কষ্ট লাঘব করবে

Share with friend