শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

শ্যামনগরে জাল ভোট নিয়ে সংঘর্ষ, সেই বিএনপি নেতা বহিষ্কার

সাতক্ষিরা প্রতিনিধিঃ

প্রকাশিত: শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির ওয়ার্ড সম্মেলনে জাল ভোট দিতে গিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা শাহজালালকে (২৪) সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছেশনিবার (৪ অক্টোবর) বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়

শাহজালাল বিএনপির সাতক্ষীরা জেলা শাখা শ্যামনগরের ৪নং নূরনগর ইউনিয়ন শাখার ৩নং ওয়ার্ড কাউন্সিল

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় অনুষ্ঠিত ওই কাউন্সিলে শাহজালাল ভোট দেওয়ার পর পুনরায় দ্বিতীয়বার ভোট দিতে গেলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বাধা দেনএসময় তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, তাই এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড দল কখনো আশ্রয় বা প্রশ্রয় দেয় নাসংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে শাহজালালকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো

এ বিষয়ে অনুলিপি পাঠানো হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও খুলনা বিভাগীয় সাংগঠনিক প্রধান আমান উল্লাহ আমান, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদীয় আসন-৪ এর টিম প্রধান তাজকিন আহমেদ চিশতীর কাছে

প্রসঙ্গত, শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নূরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল চলাকালে শাহাদাৎ হোসেন সরদারের প্রতিদ্বন্দ্বী বাদশা ঢালীর পক্ষে একাধিকবার ভোট দিতে গিয়ে ধরা পড়েন শাহজালালএসময় শাহাদাৎ হোসেনের ছেলে শহিদুল্লাহ (৩৪) তাকে ধরে ফেললে শাহজালাল পকেটে থাকা চাকু দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করেনস্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে আটক করে পাশের একটি দোকানে আটকে রাখেপরে রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ও যুবদল নেতা রাজু আহমেদ লোকজন নিয়ে এসে তাকে মুক্ত করে নিয়ে যান


Share with friend