প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান (শাহিন), সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রত্যয় গ্রুপের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সিরাজ এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম মমতাজ হোসেন মন্টু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক রানার পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ইসারাত আলী।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রবিউল ইসলাম, মসজিদে কুবার সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্যবিষয়ক সম্পাদক এস এম আহম্মাদ উল্ল্যাহ বাচ্চু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়াছিন আলী, সাংবাদিক শিমুল হোসেন, শেখ মারুফ হোসেন, আবুল কালাম বিন আকবর, ফজলুল হক, আলমগীর হোসেন, শাহাদাত হোসেন, শেখ আতিকুর রহমান, তাপস কুমার ঘোষ ও সোলেমান মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দায়িত্বশীল সংবাদপত্রের প্রধান শক্তি হচ্ছে সত্যনিষ্ঠা, বস্তুনিষ্ঠতা ও জনমানুষের প্রতি দায়বদ্ধতা। সমাজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরা, জনদুর্ভোগের কথা প্রকাশ করা এবং দেশ ও মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্ব অপরিসীম। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংবাদপত্র জনগণের আস্থা অর্জন করে এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গণমাধ্যমের দায়িত্ব ও চ্যালেঞ্জ বাড়ছে। এ পরিস্থিতিতে পেশাগত সততা, নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশন করা অত্যন্ত জরুরি। তাঁরা দৈনিক রানার পত্রিকার দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।আলোচনা সভা শেষে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিরা কেক কাটেন। এ সময় পত্রিকাটির প্রয়াত সম্পাদকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।