প্রকাশিত: সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১লা ডিসেম্বর) বিকালে কালিগঞ্জ উপজেলার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান ও সঞ্চালনা করেন হাফেজ মাওলানা ফারুক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ শহিদুল আলম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলতা শরীফ শাহী মসজিদের খতিব মুফতি গোলাম কিবরিয়া কাদেরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি, সাতক্ষীরা জজ কোর্টের পিপি, সাবেক ধলবাড়িয়া ইউনানের চেয়ারম্যান আব্দুস সাত্তার, নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান,উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,বিএনপি নেতা রবিউল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাবু,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম ফরহাদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম সেলিম, যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল,যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ,সহ সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আকরাম হোসাইন, হাফেজ মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ক্বারী আবু মুসা ও প্রভাষক খাইরুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাজারগ্রাম রহিমপুর মাদ্রাসার ১৫ জন হাফেজ। দোয়া মাহফিলে অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত। তার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা আজ জাতির সার্বিক প্রত্যাশা। আমরা আল্লাহর দরবারে তার দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য ও পরিপূর্ণ আরোগ্য কামনা করছি।