বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

দেশে আবারও ভূমিকম্প

খবরটিভি ডেস্কঃ

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

পাঁচদিনের মাথায় ঢাকা, নরসিংদী ও গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬ মাত্রা। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির এ তথ্য নিশ্চিত করে বলেছেন, রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস পর্যবেক্ষণ করে মাত্রা জানাচ্ছে। এদিকে ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্রও (এনসিএস) ভূমিকম্পের মাত্রা ৩ দশমিক ৬ ছিল বলে নিম্চিত করেছে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার ভেতরে। গত ২২ ও ২৩ নভেম্বর দুইদিনের ব্যবধানে ঢাকা ও এর আশপাশ এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে তিনটির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী এবং একটির ঢাকা। এর মধ্যে গত শুক্রবার একটি এবং শনিবার তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

Share with friend