প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে ও পাশ্ববর্তী বাংলালিংক টাওয়ারে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটে। চুরি করতে এসে দুর্বৃত্তরা গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি ছোড়ে।এসময় গ্রামবাসীরা আকরাম হোসেনসহ আরও একজন গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই এলাকাবাসী ধাওয়া করে চোরচক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে উজায়মারী গ্রামের কাসেম আলী গাজীর ছেলে মোসলেম আলী গাজীকে আটক করে।